বকশীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১,২৫০ জন কৃষকের মাঝে উফশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) এল এম রেজোয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।

কৃষি বিভাগ ও সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুবিধাভোগী কৃষকরা। তারা জানান, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং ফসলের আবাদে উৎসাহ বাড়বে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here