ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ সদর-এর বাসিন্দা মোছাঃ হালিমা খাতুন-এর আবেদনের প্রেক্ষিতে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে জেলা প্রশাসন ময়মনসিংহ।
মঙ্গলবার সরেজমিনে যাচাই-বাছাই শেষে তার অসুস্থ ও চলাচলে অক্ষম সন্তানের জন্য একটি হুইলচেয়ার প্রদান করা হয়। পাশাপাশি হালিমা খাতুনকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আবেদন পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় এবং সত্যতা নিশ্চিত হওয়ার পর দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সহায়তা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই অনুপ্রেরণাদায়ক এবং পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

