কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ইং তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে “মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) কুড়িগ্রাম প্রশাসক কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটি, কুড়িগ্রাম জেলার আয়োজনে ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের (আন্দোলন বাস্তবায়ন কমিটি) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসুচীর ঘোষণা দেয়া হবে বলে শিক্ষক নেতারা হুশিয়ারি দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ নুরুন্নবী (কেন্দ্রীয় কমিটি), কুড়িগ্রাম জেলা শাখার আন্দোলন বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক মাওঃ মোঃ আব্দুল কুদ্দুস। এছাড়াও শিক্ষক নেতা মোঃ মনিরুজ্জামান মনির, জাতীয় ওলামা দলের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ও এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ফজলুল হক, শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য মোঃ ওয়াজেদ আলী, মোঃ সাইফুর রহমান মন্ডল, মোঃ আতিকুর রহমান, মোঃ শাসছুল হক, মোঃ হাসমত আলী, মোঃ রুহুল আমিন সরকার, মোঃ সোলায়মান হোসেন, মোঃ আকতার হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আলেপ উদ্দিন, মোঃ আবু রায়হান, মোছাঃ জেসমিন আক্তার প্রমুখ।

মানববন্ধনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা, দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য অধিকার এবং বৈষম্য দুরীকরণে বক্তব্য তুলে ধরেন। নীতিমালা বাস্তবায়নসহ অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here