মীরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে উদয়ন সামাজিক সংগঠনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন, ২নং ওয়ার্ড় এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদয়ন সামাজিক সংগঠন’। ১১ এপ্রিল (শনিবার) মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি এলাকার উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উদয়ন সামাজিক সংগঠনের সকল সদস্যবৃন্দ মাননীয় সংসদ সদস্যের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জনকল্যাণমূলক কাজে তারা সব সময় প্রশাসনের সহযোগী হয়ে কাজ করতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here