ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
১১ এপ্রিল (রবিবার) দুপুরে ডিমলা ডাক বাংলায় আগমনকে ঘিরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
তারা আশা প্রকাশ করেন, এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম তার দায়িত্ব পালনের মাধ্যমে নীলফামারী জেলা পরিষদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নেতৃবৃন্দ আরও বলেন, তার নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।
নবনিযুক্ত প্রশাসক এ সময় শুভেচ্ছা জানানোয় ডিমলা উপজেলা বিএনপি পরিবারের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জেলার উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
এই বাংলা/এমএস
টপিক

