পূবাইলে উল্টো পথের মাইক্রোবাস কেড়ে নিল মায়ের প্রাণ, আহত ২ শিশু

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরের পূবাইলে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের চাপায় আসমা আক্তার (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে মিরের বাজার রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের করমতলা এলাকার সাবেক ছাত্রদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্তানদের স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন আসমা আক্তার। মিরের বাজার রেলক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো ঘ-৫৩৯৫১৬ নম্বরের একটি দ্রুতগতির মাইক্রোবাস উল্টো পথে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় তার সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক মাইক্রোবাসটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক মাইক্রোবাসটি আমাদের হেফাজতে রয়েছে। চালক পলাতক থাকলেও তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here