নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া গোরস্থান এলাকার বাসিন্দা মো. সাকিব হোসেন (২৬)।
পুলিশ জানায়, ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত প্রায় পৌনে ৯টার দিকে কাটাখালী থানার টাঙ্গন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। অভিযানের সময় একজন মাদক বিক্রেতাসহ আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে আটক ব্যক্তিকে তল্লাশি করে তিনটি খালি বোতল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

