পিরোজপুর সদর হাসপাতালে দালালবিরোধী অভিযানে যুবককে ১ মাসের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর সদর হাসপাতালে রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার অভিযোগে মো: নাদিম নামে এক দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) হাসপাতাল প্রাঙ্গণে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

জানা গেছে, অভিযুক্ত নাদিম দীর্ঘ দিন ধরে হাসপাতালে আসা সাধারণ রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়াসহ দালালির কাজ করে আসছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ দুপুরে হাতেনাতে আটকের পর তিনি নিজের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের জেল প্রদান করেন।

হাসপাতালের পরিবেশ দালালমুক্ত রাখতে এই অভিযান চালানো হয় এবং জনস্বার্থে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত নাদিমকে পুলিশি পাহাড়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here