নাটোরে দুই দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু হয়েছে

নাটোর প্রতিনিধি :

 

আজ শনিবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনলাইনে সংযুক্ত হয়ে
প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.মো. মঞ্জুরুল হক। উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

হজ্ব প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে হজ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন।

ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া।

উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণ সেশনে রিসোর্স পার্সন হিসেবে ইমিগ্রেশন, স্বাস্থ্যবিধি এবং হজ্জের বিধিবিধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন নাটোরের অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান।

জেলা থেকে চলতি বছরে সরকারী ও বেসরকারী পর্যায়ে হজ্জ গমনে নিবন্ধিত ৩৭৩ জন নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

আগামীকালও সমসংখ্যক ব্যক্তি প্রশিক্ষণে অংশগ্রহন করবেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here