বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাগেরহাটে মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
বাগেরহাটে মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষ / ছবি - এই বাংলা

বাগেরহাট প্রতিনিধি :


বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের রামপালের গুনাইব্রীজ এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ঘটে, যখন নৌবাহিনীর একটি বাস এবং যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে ৪ জনের মরদেহ রয়েছে। খুলনা মেডিকেল কলেজে মোট ৮ জনের মরদেহ নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, একই পরিবারের প্রায় সব সদস্য এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর