বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগে ব্যাট করবে

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজের |সংগৃহীত

মিরপুরে প্রথম ওয়ানডেতে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ। তবে বিশ্রামের সুযোগ নেই, এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার পালা। আজ মঙ্গলবার মাঠে নেমেছে সেই লক্ষ্যেই।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শের-ই-বাংলা খেলা শুরু বাংলাদেশ সময় বেলা দেড়টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজের।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের সহজেই রুখে দেয় বাংলাদেশ। ব্যাট হাতে ভালো করতে না পারলেও জয় পেতে সমস্যা হয়নি টাইগারদের। ৭৪ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে ১-০তে।

এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার পালা। যদিও পরিসংখ্যান কথা বলছে না পক্ষে। গত চার সিরিজের সবগুলোই হেরেছে বাংলাদেশ। আর সব মিলিয়ে শেষ ৮ ওয়ানডে সিরিজে জয় মাত্র ১টি।

সিরিজ জয়ের খরা কাটানোর এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশের। তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় খেলছেন নাসুম আহমেদ। ফলে ৪ স্পিনার নিয়ে খেলছে টাইগাররা। একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভির ইসলাম।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়