চট্টগ্রামে বাংলাদেশ সুপ্রিম পার্টির জেলা অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল

0
117
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র চট্টগ্রাম জেলা অফিস উদ্বোধন / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র চট্টগ্রাম জেলা অফিসের উদ্বোধন ও ইফতার মাহফিল বুধবার বিকেল তিনটায় নগরীর দামপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে। অফিসের উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। গণতন্ত্রের ভিত নড়বড়ে থাকলে কোনো দেশই কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি অর্জন করতে পারে না।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও অপরাজনীতি দূর করে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে হবে। নাগরিকদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত না হলে কোনো উদ্যোগই সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. ওসমান আলী, ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা সভাপতি এস এম শাহাবুদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, মাওলানা আবচার তৈয়বী, খলিফা শাহ মুহাম্মদ শামসুল আলম সানজরী, মো. আব্দুল কুদ্দুস, শাহজাদা মিজানুর রহমান, মোহাম্মদ আইয়ুব তাহেরী, মাওলানা মিনাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

উদ্বোধন শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here