সিংড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
108
নাটোরের সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ এবং সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here