নবীনগরে মেঘনার চর থেকে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার

0
121
সাবেক মেম্বার আমির হোসেনের মরদেহ উদ্বার / ছবি - এই বাংলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের মেঘনা নদীর চর থেকে সাবেক ইউপি সদস্য আমির হোসেনের মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।

পুলিশ ও স্বজনদের তথ্যমতে, আমির হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং বকুল মিয়ার ছেলে। তিনি গত রাতে শ্বশুরবাড়ি চরমধুয়া গ্রামে নৌকাযোগে যাওয়ার সময় অপহরণের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে নবীনগরের মেঘনা নদীর চরে অর্ধমৃত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত হাসপাতালে নেয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here