রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি প্রকৌশলী রমানাথ পূজারী

0
124
‎রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী / ছবি - এই বাংলা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী রমানাথ পূজারী। তিনি বিদ্যুৎকেন্দ্রের সাবেক এমডি প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম (এইচআর-পিআর) আনোয়ারুল আজিম।

কর্তৃপক্ষ জানায়, এর আগে তিনি রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত নিয়মাবলী পরিপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও টাউনশিপ উন্নয়নেও সম্পৃক্ত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ডিজিএম আনোয়ারুল আজিম জানান, নতুন এমডি রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএই ডিগ্রি এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া আহমেদাবাদের আইআইএম ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

১৯৮৯ সালে তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-তে যোগদান করেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎখাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here