কালিয়াকৈরে ট্রাক চাপায় গার্মেন্টস শ্রমিক মহিলার মৃত্যু, ট্রাক আটক

0
56
কালিয়াকৈর চন্দ্রা হাইওয়েতে ট্রাকচাপায় গার্মেন্টসকর্মী নারী নিহত / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মনীষা বেগম (২৪) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মনীষা বেগম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ফটিকখালী গ্রামের রনি আহমেদের স্ত্রী। তিনি কালিয়াকৈরের স্থানীয় একটি পোশাক কারখানা লিবার্টি নিটওয়ারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সড়কে নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here