আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

0
46
ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত / ছবি : এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (সকাল আনুমানিক ৮টা) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহদী হাসান মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস এম আবু সালেহ জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য আব্দুলপুর জংশনে যাত্রাবিরতি করে। এ সময় মাহদী হাসান মুরাদ প্রয়োজনীয় কিছু কেনার উদ্দেশ্যে ট্রেন থেকে নামার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হঠাৎ তিনি ট্রেনের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত মাহদী হাসান মুরাদ লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল মালেকের সন্তান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here