আজাদি না গোলামির ফয়সালা ১২ ফেব্রুয়ারি: জামায়াত আমির

শেরপুরে ১১ দলীয় জোটের জনসভায় নির্বাচনকে ‘মুক্তির লড়াই’ আখ্যা জামায়াত আমিরের

0
123
শেরপুরে ১১ দলীয় জোটের বিশাল জনসভায় ডা. শফিকুর রহমান / ছবি - এই বাংলা ‎

বিশেষ প্রতিনিধি :


নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে শেরপুরের ঐতিহাসিক শহীদ দারোগালি পৌর পার্ক মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আয়োজিত এই জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের মুক্তি ও অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম হিসেবে উল্লেখ করেন।

হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময় তিনি ‘আজাদি না গোলামি’ স্লোগান উচ্চারণ করলে উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে স্লোগানে সাড়া দেয়।

ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়; এটি সাধারণ মানুষের হারানো অধিকার পুনরুদ্ধারের লড়াই। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দেবে।

শেরপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জোট ক্ষমতায় গেলে এ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ এবং একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সারাদেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জনসভায় জোট নেতারা অভিযোগ করেন, কিছু মহল ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে। তবে বক্তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এসব বাধা অতিক্রম করবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ও শরিক দলগুলো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তাদের লক্ষ্য একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। জনসভা শেষে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর জেলা নায়েবে আমির আবদুল বাতেন, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, শেরপুর-১ আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here