ডিমলায় বিএনপি–জোট প্রার্থী মওলানা মনজুরুল ইসলাম আফেন্দির গণসংযোগ ও পথসভা

0
142
ডিমলায় নির্বাচনী গণসংযোগ করলেন মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বিএনপি-জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মওলানা মনজুরুল ইসলাম আফেন্দি ডিমলা উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপি ও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের শুরু হয় ডিমলা উপজেলার বাবুরহাট বাজার এলাকা থেকে। এ সময় প্রার্থীকে সঙ্গে নিয়ে নেতাকর্মীরা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। কর্মসূচিতে ‘খেজুর গাছে ভোট দিন’, ‘দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান’, ‘খেজুর গাছকে জয়ী করুন’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ডিমলা উপজেলার শুটিবাড়ি মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি ভোটারদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে উন্নয়ন, কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

বক্তব্যে তিনি বলেন, খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার মানুষ উন্নয়নের সুফল পাবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, নীলফামারী-১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here