পূবাইলে নারী ভোটারদের অংশগ্রহণে বিএনপির জনসভা ও উঠান বৈঠক

0
142
বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পূবাইলে জনসভা ও উঠান বৈঠক / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :


গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার ৪০ ও ৪২ নম্বর ওয়ার্ডে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ বৈঠক এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুল হক মিলনের সহধর্মিণী ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সম্পা হক। এছাড়া সভায় বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলুল হক মিলন।

ফজলুল হক মিলন তার বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও নারী অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। নারীদের শিক্ষা, মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, নারী সমাজকে প্রগতিশীল ও স্বাবলম্বী করে তুলতে বিএনপি সবসময় কাজ করে এসেছে। মেয়েদের শিক্ষার বিস্তার, বয়স্ক নারীদের সামাজিক নিরাপত্তা এবং নারীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করাই বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য।

গাজীপুর মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি এবং মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন সরকার, ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ ভূঁইয়া, সদস্য সাখাওয়াত হোসেন খোকন, পূবাইল থানা মহিলা বিএনপির সভাপতি শামিমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here