চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে নির্বাচন ঘিরে আর্মি ক্যাম্পের যৌথ টহল

0
136
চরভদ্রাসনে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষায় আর্মি ক্যাম্পের যৌথ টহল / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসাধারণের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদারে যৌথ টহল পরিচালনা করেছে চরভদ্রাসন আর্মি ক্যাম্প।

রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলার চর হরিরামপুর এলাকায় এই যৌথ টহল কার্যক্রম চালানো হয়। নদীবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের বিভিন্ন গ্রাম ও বাজারে স্থানীয় যানবাহনের সহায়তায় টহল দেওয়া হয়। এ সময় টহলরত সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া চর হরিরামপুর এলাকার সকল ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে টহল দল সরেজমিনে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে। এতে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

চরভদ্রাসন আর্মি ক্যাম্প সূত্রে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই ধরনের টহল কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। উপজেলার সকল দুর্গম ও প্রত্যন্ত এলাকায় এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here