নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময়

0
133
নীলফামারীতে অটো রাইস মিল শ্রমিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারী সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন অটো রাইস মিলের শ্রমিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সদর উপজেলার আজিজুল হক অটো রাইস মিল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, শ্রমিকরা দেশের উৎপাদন ব্যবস্থার প্রধান চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হলে প্রথমেই তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন করতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর শেপু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ওয়াহেদ সরকার, আজিজুল হক অটো রাইস মিলের চেয়ারম্যান আজিজুল হক, অভিজাত গ্রুপের চেয়ারম্যান সামসুল হকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here