মানবিক বাংলাদেশ গড়ে তোলার সুযোগ হিসেবে ধানের শীষে ভোট চাই : আফরোজা খানম রিতা

0
141
সামাজিক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষে ভোট চাইলেন আফরোজা খানম রিতা / ছবি - এই বাংলা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি  :


সামাজিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবস্থিত মরমি সাধক কালুশাহ ফকিরের ১৭৬তম ওরশ মোবারক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাজার জিয়ারত শেষে ভক্ত অনুসারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওরশে আগত কয়েক হাজার ভক্তের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, দেশকে সামাজিক ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে ধানের শীষের কোনো বিকল্প নেই। মানিকগঞ্জ ধানের শীষের ঐতিহ্যবাহী ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, এই আসনে ধানের শীষকে বিজয়ী করে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে ফকির লালন শাহের সমসাময়িক সাধক কালুশাহ ফকিরের ইতিহাস ও ঐতিহ্য সরকারিভাবে সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।

নারী ভোটারদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি। একজন নারী প্রার্থী হিসেবে তিনি নারী ভোটারদের সমর্থন প্রত্যাশা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার রাশিদ মাইমুনুল ইসলাম অন্ত, জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, কালুশাহ ফকিরের বংশধর সালাউদ্দিন, লিটন শাহ, রেজাউল, শামীম হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here