ঝালকাঠিতে নির্বাচনি সভায় জামায়াত ইস্যুতে সরব বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল

আজ ভোটের জন্য ওরা মন্দ্রিরে গিয়ে গীতা পাঠ করতে পারে, ওরা ভন্ড, ওরা ভোটের জন্য সব কিছু করতে পারে, জামায়েত ইসলামী নামটি হয়েছে পাকিস্তান থেকে, পাকিস্তানিদের বাংলাদেশে কোন যায়গা নাই: রফিকুল ইসলাম জামাল

0
154
ঝালকাঠিতে নির্বাচনি জনসভায় জামায়াতকে নিয়ে কড়া সমালোচনা বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির দলীয় প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগনা বলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আজ ভোটের জন্য ওরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করতে পারে। ওরা ভণ্ড। ভোটের জন্য সবকিছু করতে পারে। জামায়াতে ইসলামীর নামটি এসেছে পাকিস্তান থেকে। পাকিস্তানিদের বাংলাদেশে কোনো জায়গা নেই।”

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে এবং গণতন্ত্র রক্ষায় বিএনপিকে বিজয়ী করতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ।

এছাড়াও বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম, মোঃ আরিফুর রহমান সোহেল, বাবু অমূল্য রঞ্জন বেপারিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জনসভাটি আয়োজন করে ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here