ফ্যামেলি কার্ডের নামে জাতিকে আমরা ভিক্ষুক বানাতে চাই না: অধ্যাপক ইউনুস

0
140
নাটোর-২: জামায়াতে ইসলামী প্রার্থী ইউনুস আলীর নির্বাচনী প্রচারণা / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেছেন, “ফ্যামিলি কার্ডের নামে জনগণকে ভিক্ষুক বানানো যাবে না। দাঁড়িপাল্লার গণজোয়ার দেখিয়ে কিছু পক্ষ ভোটের পরিবেশ নষ্ট করতে চায়। তবে কোন ষড়যন্ত্রই আমাদের বিজয় রোধ করতে পারবে না।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দিঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে থেকে ইউনুস আলী নির্বাচনী প্রচারণা শুরু করে এবং ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তিনি ভোটারদের সমস্যা ও প্রত্যাশা শোনেন এবং আগামীর উন্নত বাংলাদেশ ও সৎ নেতৃত্বের পরিকল্পনা তুলে ধরেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অধ্যাপক ইউনুস আলী আরও বলেন, “আমি ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যেকোনো সমস্যার জন্য আমাকে খুঁজে বেড়াতে হবেনা। নিজে ঘুরে ঘুরে দেখব কোথায় কী কাজ দরকার এবং তা বাস্তবায়নের চেষ্টা করব। যদি পারি না, আর কোনো দিন আপনার কাছে আসব না।”

নির্বাচনী প্রচারণায় তাঁর সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী, শহর সেক্রেটারি আলি আল মাসুদ মিলন, ইউনিয়ন আমীর মাওলানা আখের আলী, স্থানীয় নেতারা এবং বিপুল সংখ্যক ভোটার।

প্রচারসভায় উপস্থিত নেতারা বলেন, “জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে সৎ, যোগ্য ও সন্ত্রাসমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।” তারা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here