মিরসরাইয়ে জামায়াতে ইসলামী প্রার্থীর সমর্থনে নির্বাচনী সমাবেশ

0
153
মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ / ছবি - এই বাংলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট শাহ আমানত রেস্টুরেন্টে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর মাদরাসার মুহাতামিম মাওলানা মকসুদ আহম্মদ এবং সঞ্চালনা করেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামেদী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিস ও জোটের বিভিন্ন নেতৃবৃন্দ, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারি, এনসিপি নেতা এবং স্থানীয় অন্যান্য নেতারা।

প্রধান অতিথি ছাইফুর রহমান বলেন, “আমরা ১১ দল একত্রিত হয়ে এক দেহ এক প্রাণ হয়ে কাজ করব। নির্বাচনের পর বিজয় অর্জনের মাধ্যমে দেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। চাঁদাবাজি, ঘুষ-দূর্ণীতি, লুটপাট ও অন্যায় দখল বাণিজ্য চিরতরে বন্ধ করা হবে।”

সমাবেশে জামায়াতের পাশাপাশি ১১ দলীয় জোটের বিভিন্ন নেতা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here