দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে পোলিং এজেন্টদের জন্য নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দৌলতপুর সানরাইজ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এ প্রশিক্ষণে পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, ভোট গ্রহণ প্রক্রিয়া ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মতিন। এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মো. শহিদুর রহমান, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি এবং সাবেক সদস্য, পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ফেরদৌস রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি; খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক, মহিলা দল কেন্দ্রীয় কমিটি ও মাস্টার ট্রেইনার (বিএনপি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল); মনিরা আক্তার, সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি; মাজহারুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক, ঢাকা কলেজ ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে তারা আরও দক্ষ ও সচেতন হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

