জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে: দুলু

0
230
নাটোরে নির্বাচনী প্রচারণায় অ্যাডভোকেট দুলু / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কার কথা উল্লেখ করে নাটোর সদর ও নলডাঙ্গা (নাটোর-২) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনো চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের মদনডাঙ্গা ও বামনগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতের মতো যদি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তবে নাটোরের জনগণ তা প্রতিহত করবে। জাতীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় অ্যাডভোকেট দুলু স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি তার পূর্বের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, হালতি বিল এলাকায় যাতায়াতের সুবিধার্থে সাবমার্সিবল রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন তার সময়েই বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে নাটোর অঞ্চলের বেকারত্ব দূর করাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here