বকশীগঞ্জে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

0
146
জামালপুর-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীর সমর্থনে জামালপুরের বকশীগঞ্জে গণমিছিল / ছবি - এই বাংলা

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীর সমর্থনে জামালপুরের বকশীগঞ্জে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গণমিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা আদেল ইবনে আউয়াল, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমীর মওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মিস্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম রিশাদ, সেক্রেটারি রেজুয়ান হাসানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন জামায়াত, ছাত্র শিবির ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণমিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নাজমুল হক সাঈদীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here