মিঠাপুকুরে জিয়া মঞ্চের নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত

0
225
মিঠাপুকুরে জিয়া মঞ্চের নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :

 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে একটি নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মিঠাপুকুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ মিঠাপুকুর উপজেলা শাখার আহ্বায়ক রাজিয়া সুলতানা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য বাদল মিয়া, প্রভাষক সাজেদুর রহমান রানা, রাজিব চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল, ইঞ্জিনিয়ার মকসুদার রহমান মিঠু, মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুজাহিদ, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সভাপতি প্রভাষক রুহুল্লাহ জুয়েল, জিয়া মঞ্চ রংপুর জেলা শাখার আহ্বায়ক এস এম মিঠু, সদস্য সচিব শাকিল মিয়া এবং মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জিয়া মঞ্চ মিঠাপুকুর উপজেলা শাখার নেতৃবৃন্দ কায়সার আহমেদ, মোতাহার হোসেন, রাজিবুল ইসলাম রাজীব ও মো. রতন বাবু।

সভায় বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ লক্ষ্যে প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে ভোট প্রার্থনার আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here