৭ ফেব্রুয়ারি কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

0
230
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি নিজ জন্মস্থান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সফরে আসছেন। এ উপলক্ষে ওইদিন দুপুর ১২টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়ামির আলী। তিনি জানান, একই দিনে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন ডা. শফিকুর রহমান। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় হবিগঞ্জে, দুপুরে কুলাউড়ায়, এরপর সুনামগঞ্জে এবং বিকেলে সিলেট নগরীতে পৃথক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইয়ামির আলী আরও বলেন, জন্মভূমিতে জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে কুলাউড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কুলাউড়ার এ জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here