একমাত্র হাতপাখা মার্কাই ইসলামের পক্ষে রয়েছে: চরমোনাই পীর

0
168
কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী সভা, হাতপাখা প্রতীকে ভোট চাইলেন চরমোনাই পীর / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হলো হাতপাখা। তার মতে, এই প্রতীকের মাধ্যমেই দেশে ইসলামি আইন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুড়িগ্রাম–৪ (রৌমারী–রাজিবপুর–চিলমারী) আসনের নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রকৃত পরিবর্তন আনতে হলে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং মানবকল্যাণের আদর্শে ভোট দিতে হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চরমোনাই পীর আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো একক শক্তি নয়; তাদের সঙ্গে রয়েছে আল্লাহর সাহায্য এবং দেশের আলেম-ওলামা ও দ্বীনদার ব্যক্তিত্বরা। যারা ইসলামি আদর্শ ও শরিয়াহভিত্তিক নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আগ্রহী নয়, তারা মূলধারা থেকে বিচ্যুত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি উল্লেখ করেন, ইসলামের স্বার্থ ও দেশের বৃহত্তর কল্যাণে পূর্বের সমঝোতা ও রাজনৈতিক পথচলা কার্যকর না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব অবস্থান থেকেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম–৪ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. হাফিজুর রহমান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here