নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ফান্দাউক পুরাতন গরু বাজার মাঠে আয়োজিত এই জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির নেতা ফারুক আহমেদের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাটি অঞ্চলের প্রবীণ রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ। এ ছাড়া বক্তব্য দেন ফান্দাউক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া মেম্বার, উপজেলা বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বার, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খান, উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মালেক শাহ, ফান্দাউক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আকবর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়েরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে নাসিরনগরকে আধুনিক ও আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। এজন্য আগামী ১২ তারিখ ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

