নাগরপুরে বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নির্বাচনী অফিস উদ্বোধন

0
122
নাগরপুরে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মোকনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লাড়ুগ্রাম বাজারে এ অফিসের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।

অফিস উদ্বোধনের পর ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে লাড়ুগ্রাম হাট ও বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। ১২ ফেব্রুয়ারিকে সামনে রেখে নেতাকর্মীরা দিন-রাত প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাচ্ছেন। নেতৃবৃন্দ জানান, এবারের নির্বাচনে বিপুল ভোটে রবিউল আওয়াল লাভলুকে বিজয়ী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান কোকা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন রাজা, সমাজসেবক মো. হাবিবুর রহমান খান, মোকনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মুজাফর হুসাইন ও সাধারণ সম্পাদক ছামান মিয়া, উপজেলা ওলামা দলের সদস্য সচিব ফিরোজ মাহমুদ, মোকনা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তারসহ ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here