খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার

কারিগরি ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলছে  

0
149
খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকালে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জব ফেয়ারের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে “কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্ম মিলে—একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ কর্মী হব যুক্ত” স্লোগানে “পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্তের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, বিএসআরএম-এর ট্যালেন্ট একুইজিশন ও এইচআরবিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, কেডিএস-এর এইচআর ও এডমিন প্রতিনিধি, কেওয়াই স্টিলের উপ-ব্যবস্থাপক শাহাদাত হোসেন, প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর) মোঃ আশরাফুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সেমিনারে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে এই প্রতিষ্ঠান স্থানীয় যুব সমাজের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সহজলভ্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা বেকারত্ব হ্রাসে সহায়ক হচ্ছে। পাশাপাশি নারীদের কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করার মাধ্যমে নারী ক্ষমতায়নও নিশ্চিত করা যাচ্ছে।

এদিকে জব ফেয়ারের মাধ্যমে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীরা একই স্থানে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন। এতে ইন্টার্নশিপ, খণ্ডকালীন ও পূর্ণকালীন চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানান আয়োজকরা। জব ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক স্টল অংশ নেয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here