ভোটের মাঠে চাপে কামরুল, ওসি-ইউএনও প্রত্যাহারের দাবি নিয়ে সমালোচনা

ভোটের মাঠে প্রত্যাশিত সাড়া না পেয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ—বাকেরগঞ্জে ক্যাপ্টেন (অব.) কামরুল ইসলামকে ঘিরে আলোচনা

0
149
ভোটের মাঠে প্রত্যাশিত সাড়া না পেয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ / ছবি - এই বাংলা

বরিশাল প্রতিনিধি :

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন (অব.) মো. কামরুল ইসলাম খান ভোটের মাঠে প্রত্যাশিত সাড়া না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) এবং উপজেলার সকল ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তবে বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের দাবি, ক্যাপ্টেন কামরুল ইসলাম মূলত ভোটের মাঠে কাঙ্ক্ষিত সমর্থন না পেয়ে এসব অভিযোগ তুলছেন। স্থানীয়দের মতে, উপজেলার ১৪টি ইউনিয়নের অধিকাংশ এলাকাতেই তিনি এখনো সাধারণ ভোটারদের কাছে তেমন পরিচিত নন। এর আগে তিনি আওয়ামী ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পানি সম্পদমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন।

স্থানীয়দের আরও দাবি, নিজ এলাকা চরামদ্দিতে দু-একটি উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত থাকার কারণে সেখানে কিছুটা সমর্থন থাকলেও অন্যান্য ইউনিয়নে তার রাজনৈতিক ভিত্তি দুর্বল। অনেক এলাকায় তার পক্ষে এজেন্ট দেওয়ার মতো লোকবলও নেই বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, ভোটের মাঠে সুবিধা করতে না পেরে তিনি প্রশাসনের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “প্রার্থীরা দাবি তুলতেই পারেন, এটি তাদের নিজস্ব বিষয়। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here