নাচোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

0
130
চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) নাচোল সরকারি কলেজের সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ। নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নাচোল ক্যাম্প কমান্ডার মেজর আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক এবং জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় আরও উপস্থিত ছিলেন নাচোল সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন এবং নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী।

বক্তারা বলেন, একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন ও নির্বাচন বিধিমালা মেনে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬০ জন প্রিজাইডিং অফিসার, ২৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৩০ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। পাঁচটি হলরুমে পাঁচজন প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here