দৈনিক আজকের ভোলার প্রকাশক মুহাম্মদ শওকাত হোসেনের মাতার ইন্তেকাল

0
157
শোক সংবাদ / প্রতিকি ছবি

ভোলা প্রতিনিধি :

দৈনিক আজকের ভোলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন এবং ভোলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন-এর মাতার মৃত্যুতে ভোলা জেলায় শোকের ছায়া নেমেছে।

রবিবার রাত ৯ টায় শহরের কালিবাড়ি রোডস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন মরহুমা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ৯ টায় কালিবাড়ি রোডের বিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০ টায় পরাণগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা নামাজ সম্পন্ন হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সংগঠন শোক প্রকাশ করেছেন। সংগঠনের সভাপতি জুন্নু রায়হান ও সাধারণ সম্পাদক এম. হেলাল উদ্দিন মরহুমার আত্মীয়-পরিজনদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া, দৈনিক বাংলার কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হাসিব রহমান, প্রধান নির্বাহী সম্পাদক অমিতাভ অপু, দৈনিক ভোলার বাণী সম্পাদক হারুন অর রশিদ এবং দৈনিক ভোলা টাইমসের সম্পাদক আলী জিন্নাহ রাজিবসহ অন্যান্য গণমাধ্যমকর্মী শোক প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here