সায়েদাবাদে সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদক, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার, আটক ৬

0
136
সায়েদাবাদে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬ / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

 

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইনসংলগ্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি সংঘবদ্ধ মাদক ও সন্ত্রাসী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে।

আজ ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী অটো সজল এবং তার সহযোগী রাজু, ফারুক, জাহিদ, সজীব ও জনির বাসায় তল্লাশি চালানো হয়।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত অটো সজল পালিয়ে গেলেও তার সহযোগী ও পরিবারের সদস্যসহ মোট ছয়জনকে আটক করা হয়। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানকালে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে, ২টি ৭.৬৫ মিমি বিদেশি অটোমেটিক পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি, ৫,১০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭০ পুরিয়া হেরোইন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৮ লাখ ২৬ হাজার ৪৩০ টাকা, ৩টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম, ২০টি মোবাইল ফোন, ২ বোতল বিদেশি মদ

প্রাথমিক তদন্তে জানা গেছে, অটো সজলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক সরবরাহেও তারা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানটি সম্পূর্ণ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে পরিচালিত হয়েছে এবং এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here