বরিশাল সদরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত, ঝুঁকিতে থাকা ৫৬ শিশুর তালিকা হস্তান্তর

0
168
বরিশাল সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :


বরিশাল সদর উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।

সভায় কমিটির সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বরিশাল সদর উপজেলায় শিশু পাচার প্রতিরোধে কর্মরত উন্নয়ন সংগঠন ‘রূপান্তর’ তাদের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে একটি উপস্থাপনা প্রদান করে।

এছাড়া প্রকল্প এলাকার শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে চরকাউয়া, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ পাচারের ঝুঁকিতে থাকা মোট ৫৬ জন শিশুর তালিকা কমিটির সভাপতি ও সদস্য সচিবের কাছে হস্তান্তর করেন। তালিকাভুক্ত শিশুদের অধিকাংশই এতিম, পথশিশু ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী বলে জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় উল্লেখ করা হয়, কয়েকজন শিশুর জন্মনিবন্ধন না থাকায় তারা সহজেই প্রলোভনের শিকার হয়ে মানব পাচার কিংবা যৌন নির্যাতনের ঝুঁকিতে পড়তে পারে। এসব শিশুকে সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষায় পুনর্বাসন, শিক্ষা ও জীবনমান উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরবর্তী কর্মপরিকল্পনার অংশ হিসেবে সভায় ১৪ জন শিশুর জন্মনিবন্ধন সম্পন্ন, ১০ জন শিশুকে শিক্ষা সহায়তা প্রদান এবং সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here