নাটোরে ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতিসহ ছয়জনের জামায়াতে ইসলামীতে যোগদান

0
123
নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর শাখার সাবেক সভাপতি সহ ৬ জনের জামায়াতে যোগদান / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

 

নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরীসহ ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার সন্ধ্যায় নাটোর শহরের মাদরাসা মোড়ে অবস্থিত নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, অ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ মোট ছয়জন নেতাকর্মী জামায়াতে ইসলীতে যোগ দিয়েছেন। তিনি বলেন, নতুন যোগদানকারীরা দেশে বিদ্যমান সুদ, ঘুষ ও বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ড. মীর নুরুল ইসলাম আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে যোগদানকারী নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় ও অগ্রণী ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেছেন। অনুষ্ঠান শেষে জামায়াতের পক্ষ থেকে নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনে জামায়াত মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমির মীর নুরুন্নবী, শহর সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সাইদ রনিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here