ঝালকাঠি প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম জামালের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কাঁঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কিশোর মাহমুদ। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান সোহেল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক জহিরুল হক বাদল ও আল মামুন, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদিনসহ উপজেলার ছয়টি ইউনিয়নের শত শত যুবদল নেতাকর্মী।
সভায় বক্তারা নির্বাচনী মাঠে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা, তৃণমূল পর্যায়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

