নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের লাড়ুগ্রাম বাজার থেকে মো. হাবিবুর রহমান খান হাবিবের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পংবাজরা বাজারসহ আশপাশের বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও দোকানপাট প্রদক্ষিণ করে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে। পরে মিছিলটি পুনরায় লাড়ুগ্রাম বাজারে এসে শেষ হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস কে এম শরিফুল ইসলাম শরীফ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব ফিরোজ মাহমুদ, মোকনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তারুজ্জামান আক্তারসহ আওলাদ হোসেন, মো. ছানোয়ার হোসেন, মো. কামাল খান, মো. শামিম খান এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

