নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ডিসির মোড় থেকে বের হওয়া একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রুবেল চত্বরে গিয়ে শেষ হয়।
প্রচারণার শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নীলফামারী-০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কার জন্য প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান হক বাচ্চু, রেয়াজুল ইসলাম কালু, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে জড়ো হতে শুরু করেন। বিএনপি আশা প্রকাশ করেছে, এই প্রচারণা দলের জনসমর্থন আরও বৃদ্ধি করবে এবং আসন্ন নির্বাচনে তাদের প্রার্থীর জয় নিশ্চিত করবে।
এই বাংলা/এমএস
টপিক

