নাগেশ্বরীতে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান

0
298
মোঃ শাহাবুর রহমান জামায়াত ত্যাগ করে ইসলামী যুব আন্দোলনে যোগদান / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছেন মোঃ শাহাবুর রহমান। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ হারিসুল বারী রনি’র মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী যুব আন্দোলনে যোগদান করেন। মোঃ শাহাবুর রহমান জানিয়েছেন, তিনি জামায়াতের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মোঃ শাহাবুর রহমান একজন পরিচিত মুখ। দীর্ঘদিন সক্রিয় সাংগঠনিক রাজনীতিতে যুক্ত থাকার পর তার এই সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যোগদানের বিষয়ে মোঃ শাহাবুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না, এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে। এসব শুনে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।”

কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ হারিসুল বারী রনি বলেন, “সাম্প্রতিক সময়ে ইসলামী রাজনীতিতে যে পুনর্গঠন ও পুনর্বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে, মোঃ শাহাবুর রহমানের যোগদান তারই একটি প্রতিফলন। তার যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।”

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মোঃ আব্দুল মান্নান মিঞা বলেন, “এই ব্যক্তি বর্তমানে আমাদের সংগঠনের সঙ্গে জড়িত নন। তিনি আমাদের কোনো নেতা বা কর্মী নন।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here