স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

0
144
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারকৃত নেতারা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান মামুন, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ সাইদুজ্জামান কামাল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেন্দ্রীয় নির্দেশনার বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার কার্যকর হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের এ সিদ্ধান্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here