রায়পুরে মডেল মসজিদের সামনে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা, দুজন গুরুতর আহত

0
158
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

রায়পুর উপজেলা প্রতিনিধি :

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার নর্দমা মডেল মসজিদের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাসিন নামে একজনের পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপরজনের নাক গুরুতরভাবে জখম হয়।

আহত তাসিন উত্তর চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। তিনি হায়দারগঞ্জ টি.আর.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন আহমেদ ও খুরশিদা বেগম দম্পতির সন্তান। অপর আহত ব্যক্তি একই এলাকার বাসিন্দা শামীম ফালওয়ান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার নর্দমা এলাকায় একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুজনই গুরুতর আহত হন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here