বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও কুল এক্সপোজারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

0
198
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও কুল এক্সপোজারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর / ছবি - এই বাংলা

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হাউস কুল এক্সপোজারের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

সমঝোতা স্মারকে কুল এক্সপোজারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক টিংকু এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষে স্বাক্ষর করেন সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই চুক্তির আওতায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির জন্য সমন্বিত জনসংযোগ, ব্র্যান্ডিং ও রিব্র্যান্ডিং কার্যক্রম বাস্তবায়ন করবে কুল এক্সপোজার। এর মাধ্যমে সংগঠনটির ব্র্যান্ড রূপান্তর এবং গণমাধ্যমে ধারাবাহিক উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রহিম এবং মার্কেটিং ম্যানেজার শুভ কুমার মাহান্ত। কুল এক্সপোজারের পক্ষে উপস্থিত ছিলেন কমিউনিকেশন হেড অর্ণব চৌধুরী এবং হেড অব ইভেন্টস ইফতিখার লেনিন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে থ্যালাসেমিয়া বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে কার্যকর যোগাযোগ উদ্যোগ আরও জোরদার হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here