কালিয়াকৈরে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

0
694
কালিয়াকৈরে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুর ৩টায় কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং গাজীপুরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের এবং কালিয়াকৈর-শ্রীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন নির্বাচন কমিশনের কার্যক্রম, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং গণভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, গণভোট সম্পর্কে সাধারণ জনগণের মাঝে আরও বেশি সচেতনতা তৈরি করতে হবে এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলার ওপর গুরুত্বারোপ করেন।

আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মধ্য থেকে কয়েকজন বক্তা বক্তব্য রাখেন। এক বক্তা বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত গণভোটের প্রেক্ষাপট ও এর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিরা। এ সময় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের দায়িত্ব ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here