ইসিতে আপিলে কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ

0
176
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাহবুবুল আলম সালেহী বলেন, মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আপিলের মাধ্যমে মনোনয়নপত্র বৈধতা পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশন ও নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

কুড়িগ্রাম-৩ আসনে এবার মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির মো. তাসভীর উল ইসলাম, জামায়াতের মো. মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলন (চরমোনাই)-এর মো. আক্কাস আলী সরকার, জাতীয় পার্টির মো. আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদের সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফতে মজলিসের মো. মামুন অর রশিদ।

উলিপুর নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here